সিলেটে আরো ১৭ জন চিকিৎসক করোনা আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

সিলেটে আরো ১৭ জন চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়াা গেছে। আক্রান্ত চিকিৎসকদের মধ্যে একজন গাইনী বিশেষজ্ঞ এবং ১৬ জন ইন্টার্ন চিকিৎসক। সোমবার রাতে মেডিকেল কলেজের অভ্যন্তরীণ একটি ফেসবুক গ্রুপে এই বিষয়ে একটি পোস্ট থেকে বিষয়টি জানাগেছে। বিষয়টির সত্যতা জানতে ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় সিলেট প্রতিদিনকে বলেন, বিষয়টি ওসমানী মেডিকেল কলেজ থেকে আমাকে এখনও নিশ্চিত করা হয়নি। তবে, কলেজের কোয়ারেন্টিনে থাকা ৭৮ জন চিকিৎসকের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছিলো। সেখান থেকে এমন রিপোর্ট আসতে পারে বলে ধারনা করছেন তিনি।

Manual8 Ad Code

করোনায় আক্রান্ত এই অধ্যাপক ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন। করোনা আক্রান্ত অন্য ১৬ জন ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক।

Manual4 Ad Code

মেডিকেল কলেজ সুত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল এক ইন্টার্ন চিকিৎসক আক্রান্ত হওয়ার পর মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের ৭৮ জন ইন্টার্ন চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয় এবং নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার তাদের রিপোর্টে ১৬ জনের করোনা পজেটিভ আসে। এদের মধ্যে ১৫ জনই নারী। তবে তাদের মধ্যে কোন উপসর্গ দেখা যায় নি। সকলেই সুস্থ আছেন। আজ মঙ্গলবার আবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।

Manual5 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code