জিনজিয়াংয়ে মানবাধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: চীনের জিনজিয়াং অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেইজিংয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো। অভিযোগের তথ্যপ্রমাণ সম্বলিত জাতিসংঘের প্রতিবেদন প্রকাশের দুই বছর পূর্তিতে শনিবার (৩১ আগস্ট) এই দাবি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রধান মিশেল ব্যাচেলেট তার মেয়াদ পূর্ণ হওয়ার সামান্য কিছু সময় আগে ২০২২ সালের ৩১ আগস্ট এই প্রতিবেদন প্রকাশ করেন। চীনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জিনজিয়াং প্রদেশের উইঘুর সম্প্রদায়ের ওপর নানা রকম বৈষম্যমূলক আচরণ, জোরপূর্বক আটক ইত্যাদির মতো মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ এই প্রতিবেদনে পাওয়া যায়।

Manual7 Ad Code

বিনাবিচারে আটকের ফলে ভুক্তভোগী অসংখ্য স্বজনের একজন হলেন মানবাধিকারকর্মী ও গবেষক ইয়ালকুন উলুইয়োল। ২০১৮ সালে তার বাবা নিখোঁজ হয়েছিলেন। প্রতিবেদন প্রকাশ হলে তিনি প্রাথমিকভাবে বাবার খোঁজ পাওয়া নিয়ে আশাবাদী হয়ে পড়েন। কিন্তু পরে জানতে পারেন, তার বাবা জিনজিয়াংয়ের কারাগারে ১৬ বছরের সাজা খাটছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code