বিএনপি নাশকতা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: তথ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বাংলাদেশ টেলিভিশনের ‘দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে দোয়া করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাংলাদেশ টেলিভিশনের ‘দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে দোয়া করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, বিএনপি রাজনীতির নামে আবারও যদি ভাঙচুর, বিশৃঙ্খল, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে, তাহলে জনগণের নিরাপত্তা বিধানে ব্যবস্থা নেবে সরকারের প্রশাসন। তিনি বলেন, ‘রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতাকর্মীরাও জনগণের পাশে থাকবে। জনগণকে সঙ্গে নিয়ে নাশকতা প্রতিহত করা হবে।’
মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ টেলিভিশনের ‘দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি-জামায়াত চায় দেশের ধ্বংস। তারা ২০১৩ থেকে ২০১৫ সালে মানুষের ওপর আক্রমণ করেছিল। পেট্রোলবোমা নিক্ষেপ করেছিল। অবরোধের নামে মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছিল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code