যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে নালিশ সৌদি আরবের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছে সৌদি আরব। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে দেশটি বলছে, তাদের ভূখণ্ডে হামলার প্রস্তুতি নিচ্ছে তেহরান। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে রিয়াদ যে গোয়েন্দা তথ্য শেয়ার করেছে, তাতে এটি স্পষ্ট যে সৌদি আরবে আসন্ন হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। মঙ্গলবার বাইডেন প্রশাসনের অন্তত তিন জন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ইরানি ড্রোন নিয়ে ইউক্রেনে রুশ বাহিনীর সিরিজ হামলা নিয়ে এমনিতেই পশ্চিমাদের চাপের মুখে রয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, ইউক্রেনে ব্যবহারের জন্য তেহরানের কাছে আরও আধুনিক সামরিক সরঞ্জাম চাইতে পারে রাশিয়া। এর মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code