সিরিয়ায় মার্কিন উপস্থিতি অবৈধ: ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সিরিয়ায় মার্কিন উপস্থিতি অবৈধ বলে দাবি করেছে ইরান। শুক্রবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এমন দাবি করেছেন। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)-তে নাসের কানানির এ সংক্রান্ত বক্তব্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সিরিয়ার স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষাকারীদের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন আগ্রাসনের নিন্দা জানায় তেহরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, সিরিয়ার ভূখণ্ডে মার্কিন উপস্থিতি এবং দেশটির স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার রক্ষকদের বিরুদ্ধে আগ্রাসন অবৈধ। এটি নিন্দনীয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code