অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয় উদ্‌যাপন বিসিবির

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual4 Ad Code

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিক ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে, এক সপ্তাহ পেরিয়ে গেছে। অস্ট্রেলিয়ার এই জয়ে বাংলাদেশি দর্শকদের উল্লাস নিয়ে নানা আলোচনা চলছে ভারতজুড়ে। আজ বাংলাদেশের অস্ট্রেলিয়ান হাইকমিশন জানিয়েছে, শিরোপা জয়ের উদ্‌যাপনে তাদের সঙ্গে শামিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

Manual5 Ad Code

অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে উদ্‌যাপনের তিনটি ছবি পোস্ট করা হয়েছে আজ। হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সেখানে বিসিবির কর্মকর্তারা রয়েছেন। ফেসবুকে পোস্টে লেখা হয়েছে, ‘উদ্‌যাপনের একটি মুহূর্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বন্ধুদের ধন্যবাদ, যারা আমাদের ষষ্ঠ শিরোপা জয় উদ্‌যাপন করেছে। অস্ট্রেলিয়া পুরুষ দলের এই অর্জনে আমরা দারুণ এক সময় কাটিয়েছি।’

Manual8 Ad Code

অস্ট্রেলিয়ান হাইকমিশনের এই উদ্‌যাপন অনুষ্ঠানে উপস্থিত থাকা বিসিবির মিডিয়া বিভাগের সিনিয়র ম্যানেজার রাবীদ ইমাম বিষয়টি নিয়ে বললেন, ‘এটা সম্ভবত ২৪ নভেম্বরের। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ড জেতার পর আমরা ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলাম তাদের অভিনন্দন জানাতে। সেটিরই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ান হাইকমিশনে যাওয়া। হাইকমিশনার নিজেও বড় ক্রিকেটভক্ত। তিনি (মিরপুর শেরেবাংলায়) নিয়মিত আসেন খেলা দেখতে। এর আগে যে ব্রিটিশ হাইকমিশনার ছিলেন, তিনিও বড় ক্রিকেটভক্ত ছিলেন। ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের সম্পর্ক অন্যরকম। সে কারণেই যাওয়া। আর ভারত চ্যাম্পিয়ন হলে আমরা ভারতীয় হাইকমিশনেও যেতাম।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code