রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস উদযাপিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত গোলাম মসীহ।

এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি স্মরণ করে রাষ্ট্রদূত দূতাবাস চত্বরে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ ও জাতির অগ্রগতির জন্য দোয়া কামনা করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code