ভারতের জনসংখ্যার এক চতুর্থাংশই করোনা আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-এর (ICMR) একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ভারতের হটস্পট বা কনটেনমেন্ট জোনের প্রায় এক তৃতীয়াংশ মানুষই করোনায় আক্রান্ত। এ বার সেই দাবি আরও জোরাল হয়ে সামনে এল সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে।

Manual7 Ad Code

সম্প্রতি Thyrocare পরিচালিত একটি সমীক্ষাপত্রে দাবি করা হয়েছে, দেশের মোট জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন! দেশজুড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার অ্যান্টিবডি পরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন Thyrocare-এর সমীক্ষার সঙ্গে যুক্ত গবেষকরা।

সমীক্ষায় দাবি করা হয়েছে, ২ লাখ ৭০ হাজার অ্যান্টিবডি পরীক্ষার পর দেখা গেছে, এদের মধ্যে প্রায় ২৬ শতাংশের শরীরে করোনা-রোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। অর্থাৎ, প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ কোনও ভাবে, কখনও না কখনও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের অনেকেই হয়তো নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হয়েছেন, আবার সেরেও উঠেছেন নিজে থেকেই।

Manual6 Ad Code

এর আগে জুনে ICMR-এর সমীক্ষায় জানানো হয়, ভারতের হটস্পট বা কনটেনমেন্ট জোনের প্রায় এক তৃতীয়াংশ মানুষই করোনায় আক্রান্ত। প্রত্যেকটি রাজ্যের প্রায় ৩০ শতাংশ মানুষই উপসর্গহীন করোনা আক্রান্ত। এরা মূলত হটস্পট বা কনটেনমেন্ট জোনের বাসিন্দা। এই সমস্ত করোনা আক্রান্তদের ভাইরাসের উপসর্গ তেমন প্রকট না হওয়ায় এদের পরীক্ষা বা চিকিৎসা করানো হয়নি বা হচ্ছে না। একই সঙ্গে ICMR-এর রিপোর্টে দাবি করা হয়েছে, এই উপসর্গহীন করোনা আক্রান্তরা নিজেদের অজান্তেই সেরে উঠছেন করোনার প্রকোপ থেকে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code