কলের মরিচা দূর করার ৩ উপায়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: পানিতে আয়রনের মাত্রা বেশি থাকলে কলের মুখ হলুদ হয়ে যেতে পারে। আধুনিক কায়দায় সাজানো বাথরুমে এই ধরনের কল বেশ দৃষ্টিকটু লাগে। অনেক সময় স্টিলের বা লোহার কল দীর্ঘদিন ব্যবহারের কারণেও মরিচা পড়ে যেতে পারে। কীভাবে এই মরিচা দূর করবেন জেনে নিন। কলের মুখের কাছে যেখানে পুরু হয়ে আয়রন জমেছে সেখানে মোটা করে
টুথপেস্টের প্রলেপ লাগিয়ে দিন। এভাবে সারা রাত রেখে দিন। পরের দিন সকালে পরিষ্কার করার ব্রাশ দিয়ে ঘষে নিন। মরিচা উঠে যাবে। একটি পেপার টাওয়েল ভিনেগারে ভিজিয়ে কলের মুখ ঢেকে দিন। কয়েক ঘণ্টা পর ঘষে পরিষ্কার করে ফেলুন।
সাদা ভিনেগার, লবণ ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে রাখুন মরিচার উপরে। সারা রাত রেখে পরদিন পরিষ্কার করে ফেলুন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code