জনগণের ক্ষতি করলে রেহাই নয়: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিএনপি-জামায়াতের হাত থেকে দেশকে রক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি-জামায়াত) ধ্বংস করতে জানে, কিছু তৈরি করতে জানে না। মানুষের সেবা করতে জানে না। তারা শুধু দুর্নীতি ও লুটপাট করতে জানে এবং সেই সঙ্গে স্বার্থ পূরণ করতে জানে।’

Manual4 Ad Code

বিএনপি একটি সন্ত্রাসী দল’ উল্লেখ করে শেখ হাসিনা আরও বলেন, সরকার বিএনপি-জামায়াতের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেবে না। তবে কোনও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তাদের ছাড় দেওয়া হবে না।

Manual6 Ad Code

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) আখাউড়া-লাকসাম ডাবল ট্র্যাক প্রকল্পের অধীনে নবনির্মিত ৭২ কিলোমিটার ডুয়েল-গেজ ডাবল রেললাইনে ট্রেন চলাচল উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি কুমিল্লার লাকসামে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

লাকসাম প্রান্ত থেকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে এলজিআরডি ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম এমপি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি এবং বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বক্তব্য রাখেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code