পোস্টটি সরিয়ে নিলেন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে নিয়ম পাল্টে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সুপার লিগে চারটি দল খেললেও সবার জন্য একই নিয়ম রাখেনি তারা। মাঝ পথে শুধুমাত্র ভারত ও পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে! যা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে এসিসি। বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর ভারতীয় নাগরিক। সেই তিনিই তীব্র সমালোচনা করেছেন এসিসিরি এমন সিদ্ধান্তের।

Manual1 Ad Code

কলম্বোতে ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। ফলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল। এই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য ভেন্যু স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত বাকি দুটি দলকে বঞ্চিত করে মাঝপথে কেবলমাত্র ভারত ও পাকিস্তানের ম্যাচে রিজার্ভ ডে রাখা হয়েছে।

বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা করে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখর। তিনি লিখেছেন, ‘ভালো হতো তিন ম্যাচের দ্বি-পাক্ষিক সিরিজ খেলা। সেখান থেকে এশিয়া কাপের বিজয়ী নির্ধারণ করা যেত। সমতা না থাকলে কেন ছয় দলের টুর্নামেন্ট হবে?’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code