যুক্তরাষ্ট্রে  তুষারঝড় 

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: শীতকালীন ঝড়ে নাকাল অবস্থা যুক্তরাষ্ট্রের। এখন পর্যন্ত ৫০ জনের প্রাণহানি ঘটেছে। কয়েক হাজার ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। স্থানীয় আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহের শেষে আরেক দফা তুষারঝড়ের সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। 

 

Manual7 Ad Code

উত্তরপশ্চিম প্রশান্ত মহাসাগরীয় থেকে উত্তরপূর্ব এবং মিসিসিপি পর্যন্ত দক্ষিণে চলতি সপ্তাহে অন্তত নয়টি অঙ্গরাজ্যে প্রাণহানির খবর পাওয়া গেছে।

Manual6 Ad Code

 

ঘন বরফে আচ্ছাদিত সড়কপথে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। স্কুল বন্ধ করা হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আট হাজারের মতো ফ্লাইট বিলম্বিত হয়েছে।

 

টেনেসি অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কর্মকর্তারা বলেছেন, বুধবার বরফের ঝড়ের সময় পোর্টল্যান্ডের একটি পার্ক করা গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। পরে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। কেনটাকিতে বৈরী আবহাওয়ার কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে। 

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code