মুসলিম পরিবারের চারজনকে হত্যার ঘটনাটি সন্ত্রাসী হামলা: ট্রুডো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  কানাডায় ট্রাক উঠিয়ে দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Manual1 Ad Code

কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রোববার এ ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। পরিবারটির ৯ বছর বয়সী এক শিশু এ হামলা থেকে বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

কানাডার পুলিশ জানিয়েছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্বপরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে। হামলায় অভিযুক্ত ২০ বছর বয়সী কানাডিয়ান এক তরুণকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

গতকাল মঙ্গলবার হাউস অব কমন্সে বক্তৃতাকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এ হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। এটা একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে।

Manual2 Ad Code

কানাডার প্রধানমন্ত্রী বলেন, ইসলামবিদ্বেষ থেকে এ হামলা চালানো হয়েছে।

কট্টর ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কানাডার লড়াই এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। তিনি বলেন, কানাডায় এ ঘটনা ঘটছে। এটি বন্ধ করতে হবে।

হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি দ্রুত সেরে উঠবে বলে আশা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ছোট শিশুটি দ্রুত সেরে উঠবে বলে তাঁরা সবাই আশা করছেন। যদিও তাঁরা জানেন, শিশুটি এই কাপুরুষোচিত হামলার কারণে সৃষ্ট দুঃখ-কষ্ট-ক্ষোভ নিয়ে বেঁচে থাকবে।

হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাথানিয়েল ভেলটম্যান বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার চারটি ও হত্যাচেষ্টার একটি অভিযোগ আনা হয়েছে।

Manual7 Ad Code

কানাডার মুসলিম সম্প্রদায় এ ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে গণ্য করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। তারা ভয়াবহ এ হামলাকে ঘৃণা ও সন্ত্রাসবাদী কাজ হিসেবে গণ্য করে হামলাকারীর বিচারের দাবি তুলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code