বাড়ছে করোনা রোগী, ভারতের কিছু অংশে অক্সিজেন সঙ্কট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ভারতে প্রতিনিয়ত হু হু করে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যেই দেশটির বিভিন্ন অংশে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ হাজার ৩৭২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। গত একদিনে ভারতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১১৪ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৭৮ হাজার ৫৮৭ জন।

Manual1 Ad Code

করোনার এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেও ভারতের কিছু অংশে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। ফলে বিপাকে পড়েছেন করোনা রোগীরা। এ নিয়ে ভারতের মুম্বাইয়ের পানভেলেতে অবস্থিত নির্মায়া হাসপাতালের চিকিৎসা বিভাগের পরিচালক ড. অমিত থাডানি বলেন, আমরা যদি ৫০ সিলিন্ডার অক্সিজেন চাই তাহলে আমরা পাঁচটি থেকে সাতটি পাই।

ভারতের মুম্বাইয়ের একটি পৌরসভার একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে তারা বিভিন্ন হাসপাতাল থেকে অক্সিজেন সঙ্কটের বিষয়টি জানতে পেরেছে । এ বিষয়ে ইতোমধ্যে রাজ্য সরকারের কাছে বলা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code