মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ খবর:

-দক্ষিণ লেবাননে ইসরাইলের হামলা-

লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার গভীর রাতে দেশটির দক্ষিণাঞ্চলের অন্তত চারটি ভিন্ন স্থানে নতুন করে ইসরাইলি হামলা চালানো হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কথিত যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হিজবুল্লাহর ওপর হামলার নির্দেশ দেন।

প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এর আগে, দিনের হামলায় ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

সম্প্রতি যুদ্ধবিরতি বাড়ানো হলেও এই হামলা চালানো হয়।

-পাকিস্তানে ফিরছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী-

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা বাতিল হওয়ার পর, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান সফর শেষে আবার পাকিস্তান সফরে যাবেন।

Manual4 Ad Code

শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

বার্তা সংস্থা ইরনা জানায়, ইসলামাবাদ ত্যাগ করার পর ওমান সফর শেষে রাশিয়া যাওয়ার আগে তিনি আবার পাকিস্তান সফর করবেন।

-ভূমিকা রাখতে প্রতিশ্রুত পাকিস্তান-

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ার পর তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

Manual2 Ad Code

তিনি এক্সে লেখেন, ‘অঞ্চলে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তান সৎ ও আন্তরিক মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে।’

-যুক্তরাষ্ট্র কি ‘গম্ভীর’?-

Manual6 Ad Code

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, কূটনীতি নিয়ে যুক্তরাষ্ট্র সত্যিই কতটা আন্তরিক, তা এখনো স্পষ্ট নয়।

-পাকিস্তান সফর বাতিল ট্রাম্পের-

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূতদের পাকিস্তান সফরে না যাওয়ার নির্দেশ দিয়েছেন।

ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধ অবসান নিয়ে আলোচনার কথা ছিল।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি বলেন, ‘তাদের নেতৃত্বের ভেতরে প্রচ- দ্বন্দ্ব ও বিভ্রান্তি রয়েছে। কে দায়িত্বে আছে, তারা নিজেরাও তা জানে না।’

তবে তিনি বলেন, এ সিদ্ধান্ত যুদ্ধ পুনরায় শুরুর ইঙ্গিত নয়।

-জার্মানির মাইনসুইপার-

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালীতে সম্ভাব্য মিশনের জন্য জার্মানি ভূমধ্যসাগরে একটি মাইনসুইপার পাঠাবে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান।

-‘অচলাবস্থায় যুক্তরাষ্ট্র’-

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এখন এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে, যেখান থেকে বের হতে তারা মুখ রক্ষার পথ খুঁজছে।

ইরানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, দেশটির বন্দর অবরোধ অব্যাহত থাকলে তারা এর জবাব দেবে।

এ অবরোধকে তারা ‘দস্যুতা’ বলে উল্লেখ করেছে।

-ইরানে মৃত্যুদ–

জানুয়ারিতে গণবিক্ষোভের সময় ইসরাইলের গুপ্তচর সংস্থার পক্ষে এক ‘মিশন’ চালানোর অভিযোগে ইরানের বিচার বিভাগ এক ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছে, যা যুদ্ধের সময় দেশটির দীর্ঘ মৃত্যুদ-ের ধারাবাহিকতাকে আরও প্রসারিত করেছে।

Manual6 Ad Code

-কুয়েতে সাংবাদিক মুক্ত-

কুয়েতে আটক এক মার্কিন-কুয়েতি সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে।

আহমেদ শিহাব-এলদিন নামের ওই সাংবাদিককে ৩ মার্চ গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো, জাতীয় নিরাপত্তা ক্ষুণœ করা ও মোবাইল ফোনের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল।

তিনি দি নিউ ইয়োর্ক টাইমস, পিবিএস ও আর জাজিরা ইংলিশে কাজ করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code