নাক বন্ধের সমস্যা দূর করার উপায়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

এই সময়ে ঠান্ডাজনিত যেকেনো সমস্যাই বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রতিটি মুহূর্তে সতর্ক থাকলেও সমস্যা দেখা দিতেই পারে। এখন প্রকৃতিতে চলছে পরিবর্তন। প্রচণ্ড গরমের পরে বৃষ্টি, দিনে তাপমাত্রা বেশি থাকলেও রাতে আবার কম- এমন নানা কারণে হুট করে ঠান্ডা লেগে যাওয়া অস্বাভাবিক নয়। সেখান থেকে নাক বন্ধের সমস্যায়ও ভুগছেন অনেকে। এমনটা হলে উদ্বিগ্ন না হয়ে মেনে চলতে হবে ঘরোয়া কিছু নিয়ম। বিস্তারিত প্রকাশ করেছে ইন্ডিয়ান টাইমস। চলুন জেনে নেয়া যাক-

Manual8 Ad Code

* ঠান্ডার সমস্যা দূর করার জন্য আদা বেশ কার্যকরী, একথা আমরা সবাই জানি। আদা কুচি করে কেটে অল্প লবণে মেখে চিবিয়ে বন্ধ নাকে বন্ধের সমস্যা থেকে মুক্তি পাবেন। সরাসরি আদার রস খেলেও এই সমস্যা কমে যায় অনেকখানি।

Manual3 Ad Code

* তেজপাতায় রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। যা ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ কমাতে সাহায্য করে। দেড় গ্লাস পানিতে ৫-৬টি তেজপাতা জ্বাল দিয়ে তারপর হালকা গরম অবস্থায় পান করলে বন্ধ নাকের সমস্যা কমিয়ে মুখের স্বাদও ফিরিয়ে আনবে।

* ইনফেকশন ও নাক বন্ধের সমস্যায় লেবু কিন্তু খুব উপকারী উপাদান। লেবুর রস, এক গ্লাস পানি ও এক চা চামচ মধু মিশিয়ে সকালে পান করলে এই সমস্যা অনেকটা কাটবে। হুটহাট ঠান্ডাও লাগবে না। তবে যারা গ্যাস্ট্রিকের রোগী, তারা এটি এড়িয়ে চলবেন।

Manual1 Ad Code

নাক বন্ধ সমস্যা দূর করার আরেকটি ভালো উপায় মেনথল। গরম পানিতে কয়েক ফোঁটা মেনথল দিয়ে যদি ভাপ নিলে বন্ধ নাকের সমস্যা দূরে থাকে অনেকটাই।

*
 বন্ধ নাকের সমস্যা দূর করতে সাহায্য করে রসুন। ২-৩টি রসুন থেঁতলে এককাপ পানিতে ১০ মিনিট জ্বাল দিয়ে উষ্ণ অবস্থায় পান করলে এই সমস্যা থেকে রেহাই মিলবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code