ধ্রুবতারার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হওয়া নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি ২৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে যুক্ত থাকবেন। এর আগে ২৪ নভেম্বর দেশে আসে বিমানটি। এটিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত করা হয়। বিমানটির নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখেন ‘ধ্রুবতারা’। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা এখন ১৯। বিমানের বহরে রয়েছে চারটি ৭৮৭-৮ ড্রিমলাইনার, দুইটি ৭৮৭-৯ ড্রিমলাইনার, চারটি ৭৭৭-৩০০ ইআর, চারটি ৭৭৭-৩০০ ইআর, ছয়টি ৭৩৭-৮০০ এবং তিনটি ড্যাশ আট উড়োজাহাজ। বিমানের তিনটি ড্যাশ উড়োজাহাজ ছাড়া বাকি সবই উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি। ১৯টি উড়োজাহাজের মধ্যে ছয়টি উড়োজাহাজ বিভিন্ন মেয়াদে লিজে নেওয়া, বাকিগুলো বিমানের নিজস্ব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code