কানাডায় ভারতীয়দের সতর্ক থাকতে পরামর্শ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

কানাডা অফিস: কানাডায় ঘৃণামূলক অবরাধ এবং সাম্প্রদায়িক হিংসার ঘটনা বেড়েছে। সেখানে ভারত বিরোধী কার্যকলাপও বেড়েছে। সেই কারণে সেখানে থাকা ভারতীয়দের যথাযথ সতর্কতা অবলম্বন এবং সতর্ক থাকতে বলা হয়েছে। এ-ব্যাপারে বিদেশমন্ত্রকের তরফে অ্যাডভাইসরি জারি করা হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে সবকটি বিষয় কানাডার কর্তৃপক্ষের সামনে তুলে ধরে তার তদন্ত করতে অনুরোধ করা হয়েছে।
বিদেশমন্ত্রকের পরামর্শ ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, কানাডায় থাকা ভারতীয় নাগরিক এবং ভারত থেকে যাওয়া ছাত্তরা এবং যাঁরা ভ্রমণ এবং শিক্ষার কারণে কানাডায় যাচ্ছেন, তাদের যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code