আইসিসিবিতে জমে উঠেছে পর্যটন মেলা

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: জমে উঠেছে বাংলাদেশের বৃহত্তম পর্যটন মেলা এশিয়ান ট্যুরিজম ফেয়ার। দিনভর পর্যটক, দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (আইসিসিবি)। বহুজাতিক কোম্পানির ব্যবস্থাপক শরিফুল ইসলাম। মেলায় এসেছেন পছন্দের হানিমুন প্যাকেজ দেখতে। আলাপচারিতায় তিনি বলেন, কিছুদিন আগেই বিয়ে করলাম। প্রেম করে বিয়ে করেছি (হাসি)। আগে কথা দিয়েছিলাম স্ত্রীকে বিয়ের পর নেপাল নিয়ে যাব। মূলত তাই এখানে আসা। মনমতো প্যাকেজ পেলে বুকিং দিয়ে যাব৷ বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের শিক্ষার্থী জিসান। জানতে চাইলে তিনি বলেন, সবাই মিলে থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা আছে। তাই ট্যুর প্যাকেজ দেখতে এলাম৷ পছন্দ হয়ে গেলে বুকিং দিয়ে যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code