ওসমানীতে আরো ৫৫ জনের করোনা শনাক্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

সিলেট বিভাগের চার জেলায় ৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

Manual8 Ad Code

তিনি জানান, ওসমানীর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনাভাইনাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩৫ জন, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজার জেলার ১৩ জন।

Manual7 Ad Code

ল্যাব সুত্র জানিয়েছে, শনাক্তদের মধ্যে চার চিকিৎসক, পুলিশ সদস্য ও সরকারি কর্মকর্তারা রয়েছেন।

Manual7 Ad Code

সিলেট জেলায় শনাক্তদের মধ্যে ৩৩ জনই সিলেট নগর ও সদর উপজেলার। আর গোলাপগঞ্জ ও জৈন্তাপুরের একজন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code