হিজাব পরায় পরীক্ষায় দিতে পারেননি কর্ণাটকের সেই ২ ছাত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : হিজাব পরে আসায় কর্ণাটকের সেই দুই ছাত্রী আলিয়া আসাদি ও রেশমাকে কলেজের চূড়ান্ত পরীক্ষা দিতে দেয়নি কর্তৃপক্ষ।

শুক্রবার (২২ এপ্রিল) দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিতে আসলে কেন্দ্রে থেকেই তাদের ফেরত পাঠানো হয়।

Manual7 Ad Code

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, হিজাব পরেই পরীক্ষার অনুমতির জন্য ওই দুই ছাত্রী ৪৫ মিনিট ধরে পরিদর্শক ও কলেজের অধ্যক্ষকে অনুরোধ করেন। কিন্তু অনুমতি না দিলে তারা বাধ্য হয়ে পরীক্ষা না দিয়েই চলে যায়।

Manual7 Ad Code

এদিকে রাজ্যের অনেক মুসলিম ছাত্রী হিজাব পরে পরীক্ষায় অংশ নিতে কর্ণাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশের কাছে অনুমতি চেয়ে আসছিলেন। কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন, হিজাব পরা কোনো শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না।

Manual6 Ad Code

উল্লেখ্য, আলিয়া আসাদি ও রেশমা দীর্ঘদিন ধরেই হিজাবের পক্ষে আন্দোলন করে আসছিলেন। এমনকি আদালতে পিটিশনও দাখিল করেছিলেন তারা। কিন্তু গত ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্ট তাদের পিটিশন খারিজ করে দিয়ে বলেছিল, হিজাব ‘ইসলাম ধর্মের কোনো অপরিহার্য বিষয় নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code