ভারতের প্রজাতন্ত্র দিবসে নাত্ত যেতে পারেন বরিস জনসন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপস্থিত থাকার কথা থাকলেও ওই সফর বাতিল হতে পারে। যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস দ্রুত ছড়াতে থাকায় এই সফর বাতিলের ইঙ্গিত দিয়েছেন ব্রিটিশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ার অব দ্য কাউন্সিল ড. চাদ নাগপাল।   ১৯৪৭ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি কার্যকর হয় ভারতের সংবিধান। দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করে থাকে দেশটি। ১৯৯৩ সালে প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতের প্রজাতন্ত্র দিবসে যোগ দেন জন মেজর। তার প্রায় তিন দশকের মাথায় দ্বিতীয় ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেন বরিস জনসন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code