

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পদত্যাগ চান তার নিজ দল ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির অধিকাংশ সদস্য। জরিপ সংস্থা ইউগভের এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, লিজ ট্রাস নির্বাচিত হওয়ার মাত্র ছয় সপ্তাহের মাথায় জরিপে উঠে এসেছে এমন তথ্য।
জরিপে অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ বলেছেন, এই মুহূর্তে ভোট হলে তারা ঋষি সুনাককে ভোট দেবেন। বিপরীতে লিজ ট্রাসকে ভোট দেবেন বলে জানিয়েছেন মাত্র ২৫ শতাংশ।