ব্রিকসের প্রভাব বাড়ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমাদের পাঁচ দেশের ব্লকটি বৈশ্বিক আঙ্গিনায় আন্তর্জাতিক বিষয়াবলিতে ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করে কার্যকর সংস্থা হিসেবে প্রমাণিত হয়েছে। বুধবার দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে ভিডিও লিংকে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পুতিন সম্মেলনে সশরীরে যোগ দেননি। যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা থাকায় পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যোগ দেন। দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্য, তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী পুতিন সফরে গেলে তাকে গ্রেফতার করতে বাধ্য দেশটি। এ কারণেই পুতিন দক্ষিণ আফ্রিকা সফর করছেন না।

Manual4 Ad Code

ভাষণে পুতিন বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টার এবং জনগণের নিজেদের উন্নয়নের অধিকারের ভিত্তিতে বিশ্বব্যবস্থাকে সমর্থন করে ব্রিকস সম্মেলন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code