চূড়ান্ত হলো সাফের অষ্টম দল

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: চূড়ান্ত হয়ে গেলো সাফ চ্যাম্পিয়নশিপের লাইনআপ। কুয়েতের পর দক্ষিণ এশিয়ার বাইরের আমন্ত্রিত দল হিসেবে এবার অংশ নিচ্ছে পশ্চিম এশিয়ান ফুটবল শক্তি লেবানন।

Manual4 Ad Code

ফিফা র‌্যাংকিংয়ে লেবাননের অবস্থান ৯৯ নম্বরে। আটবারের রেকর্ড চ্যাম্পিয়ন ভারতের চেয়ে দুই ধাপ ওপরে এবং বাংলাদেশের থেকে ৯৩ ধাপ এগিয়ে।

Manual5 Ad Code

নিশ্চিতভাবে ভারতের জন্য কঠিন প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে লেবানন। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ঘরের মাঠে আগামী ২১ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত শিরোপা ধরে রাখার লড়াই করবে।

Manual3 Ad Code

বেঙ্গালুরুতে অনুষ্ঠিতব্য ১৪তম আসরের দ্বিতীয় আমন্ত্রিত দল হিসেবে লেবাননকে চূড়ান্ত করার কথা জানান সাফের জেনারেল সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল। সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘লেবানন আনুষ্ঠানিকভাবে সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা আশ্বস্ত করেছে যে তাদের সিনিয়র দল প্রতিযোগিতায় খেলবে। কুয়েতের সঙ্গে তাদের অংশগ্রহণ নিঃসন্দেহে এই অঞ্চল ও তার বাইরে প্রতিযোগিতার ভাবমূর্তি বাড়িয়ে দেবে।’

সাফ শুরুর আগেই ভারতে থাকবে লেবানন। জুনের ফিফা উইন্ডোতে তারা সেখানে আন্তঃমহাদেশীয় কাপ খেলবে, যেখানে স্বাগতিকরা ছাড়াও মঙ্গোলিয়া ও ভানুয়াতু লড়বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code