অস্ত্র আইন কঠোরের দাবিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বন্দুক হামলা থেকে মুক্তি চাই এমন স্লোগানকে সামনে রেখে অস্ত্র আইন কঠোর করার দাবি জানিয়ে রাজপথে নেমেছেন যুক্তরাষ্ট্রের লাখ লাখ মানুষ। সম্প্রতি টেক্সাস ও নিউ ইয়র্কে বড় দুটি বন্দুক হামলায় হতাহতের ঘটনায় অস্ত্র আইন কঠোরের দাবি উঠেছে দেশজুড়ে। খবর বিবিসি’র। যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশটির বহু মানুষ। তাই তো এবার অস্ত্র আইন কঠোর করার সময় এসেছে। সেই দাবিতেই স্থানীয় সময় শনিবার ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় রাজপথে নামতে বাধ্য হয়েছেন লাখো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, আর দেরি নয়, এখনই আইনটি বাস্তবায়নের সময়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code