হামা শহরে প্রবেশ করতে শুরু করেছে সিরীয় বিদ্রোহীরা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিরিয়ার একটি প্রধান শহর হামাতে প্রবেশ করতে শুরু করেছে সিরীয় বিদ্রোহীরা। বৃহস্পতিবার এমন দাবি করেছে তারা। শহরটিতে একটি নতুন বিদ্রোহী বিজয় প্রতিরোধ করতে রাশিয়ার সঙ্গে মিলে কাজ করছে সিরীয় সরকার সমর্থক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টে বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল গনি বলেন, বিদ্রোহীরা হামায় প্রবেশ করতে শুরু করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, সরকারপন্থি বাহিনী একটি হামলা প্রতিহত করেছে।

Manual1 Ad Code

বিদ্রোহীরা মঙ্গলবার থেকে হামায় প্রবেশের চেষ্টা করছে এবং সিরিয়ার সেনাবাহিনী ও রাশিয়ার বোমাবর্ষণ ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোর বিরুদ্ধে রাতারাতি ভারী লড়াই হয়েছে। উভয় পক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

বিদ্রোহীরা গত সপ্তাহে প্রধান উত্তরের আলেপ্পো শহর দখল করে এবং এর পর থেকে উত্তর-পশ্চিম সিরিয়ার তাদের ছিটমহল থেকে দক্ষিণের দিকে অগ্রসর হয়। মঙ্গলবার হামার উত্তরে একটি কৌশলগত পাহাড়ে পৌঁছে তারা এবং বুধবার শহরের পূর্ব ও পশ্চিম দিকে অগ্রসর হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code