৬ রুশ কর্মকর্তার ওপর কানাডার নিষেধাজ্ঞা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা অফিস: আর্কটিক কারাগারে রায়িশার বিরোধী নেতা ও ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনির মৃত্যুর পর ছয় রুশ কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

Manual6 Ad Code

নিষেধাজ্ঞাপ্রাপ্তরা হলেন রাশিয়ার প্রসিকিউশন, বিচার বিভাগীয় ও সংশোধনমূলক পরিষেবার উচ্চপদস্থ কর্মকর্তা। বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞা প্রাপ্ত ওই ছয় কর্মকর্তা নাভালনির মানবাধিকার লঙ্ঘন, তাকে নিষ্ঠুরভাবে শাস্তি ও শেষ পর্যন্ত তার মৃত্যুর সঙ্গে জড়িত ছিল।

Manual8 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এক বিবৃতিতে বলেছেন, আমাদের অংশীদারদের পাশাপাশি, কানাডা নাভালনির মৃত্যুর পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের জন্য রুশ সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে। এই বর্ধিত চাপ একটি স্পষ্ট বার্তা যে, মানবাধিকারকে অবশ্যই দ্ব্যর্থহীনভাবে সম্মান করা উচিত। আলেক্সি নাভালনির মৃত্যুর পর কানাডা সরকার রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে তার মৃত্যুর পূর্ণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code