টাইটানের ধ্বংসাবশেষে দেহাবশেষের সন্ধান’

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: আটলান্টিক মহাসাগরের নিচে বিস্ফোরণ হওয়া ডুবোযান টাইটানের ভেতর মানুষের দেহাবশেষের সন্ধান মিলেছে। শুক্রবার রাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড।

গত ১৮ জুন পাঁচ অভিযাত্রী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিকের নিচে ডুব দেয় টাইটান। এর এক ঘণ্টা ৪৫ মিনিট পর ডুবোযানটির সঙ্গে ওপরের সহযোগী জাহাজ ‘পোলার প্রিন্স’-এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর পরই যুক্তরাষ্ট্র ও কানাডাসহ কয়েকটি দেশ উদ্ধার অভিযান শুরু করে।

Manual3 Ad Code

পাঁচ দিনের মাথায় ১৬ হাজার ফুট গভীরে টাইটানিকের অগ্রভাগের কাছে ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। টাইটানের ধ্বংসস্তূপের ভেতর দেহাবশেষ পাওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড বলেছে, ‘টাইটানের ভেতর পাওয়া (অনুমানকৃত) মানবদেহের অংশবিশেষ যুক্তরাষ্ট্রের মেডিক্যাল বিশেষজ্ঞরা বিচার-বিশ্লেষণ করবেন। ধারণা করা হচ্ছে, ডুবোযানটিতে বিস্ফোরণ হওয়ার পরপরই এর ভেতরের যাত্রীদের মৃত্যু হয়।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code