নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে বসবাসরত মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাত যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ২৬ আগস্ট বুধবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রাজনীতিক গিয়াস আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভারত থেকে আসা বিশিষ্ট বক্তা সৈয়দ সারোয়ার চিশতী ও হযরত মাওলানা ড. সৈয়দ মুতওয়াক্কিল বিল্লাহ রব্বানী। মাহফিলে আলোচনা করেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ মঈনুল ইসলাম, সৈয়দ ফয়েজ হারামাইন খলিলুল্লাহ প্রমুখ।

মাহফিলে স্পেশাল গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. আব্দুস সবুর, বিশিষ্ট রাজনীতিক মো. আনোয়ারুল ইসলাম, কাজী সাখাওয়াত হোসেন আজম। এছাড়াও মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক সাইদুর রহমান সাইদ, নূর আমিন ও তোফায়েল চৌধুরী।

Manual1 Ad Code

অনুষ্ঠানটি পরিচালনা করেন আন-নূর ইসলামিক সেন্টার ইনকের খতিব মাওলানা শিহাব উদ্দীন আহমদ এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিক মাওলানা অলি উল্লাহ মো. আতিকুর রহমান। মাহফিলে পৃষ্ঠপোষকতা করেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইউএসএর সভাপতি দুলাল বেহেদু এবং সহযোগিতা করেন বিশিষ্ট রাজনীতিবিদ বদরুল হক আজাদ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code