আ.লীগ হারিকেন ধরার সময় পাবে না: মির্জা ফখরুল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেতাদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়ার যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘হারিকেন ধরার সময় এসেছে আপনাদের। হারিকেন ধরার সময় পাবেন না। পেছনের রাস্তা দিয়ে যাওয়ারও সময় পাবেন না।’
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম মাতব্বরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি ঢাকা উত্তর-দক্ষিণ এই সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আর সময় দেওয়া চলবে না। এখন আমাদের দাবি একটাই। এক দফা, এক দাবি। আসুন, সেই এক দফা আদায়ের লক্ষ্যে, জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে, খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে এগিয়ে আসি।’
তিনি বলেন, ‘জনগণের দাবি নিয়ে তারা (ভোলার স্বেচ্ছাসেবক দল) সেখানে সভা করছিল, সমাবেশ করছিল। সেখানে অতর্কিত পুলিশ তাদের ওপর আক্রমণ করে গুলি করে। আমার ভাই আমার সহকর্মী আবদুর রহমানকে হত্যা করে।’
তিনি আরও বলেন, ‘অতীতে যেমন মানুষ গর্জে উঠেছিল আজকে আবদুল রহিমের মৃত্যুর মধ্য দিয়ে আমাদের গর্জে উঠতে হবে। তাদের ক্ষমতা থেকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘কোথায় সফলতা আপনাদের? এই মেট্রোরেল দেখিয়ে বলেন, পদ্মা সেতু দেখিয়ে বলেন– এইখানে সব সফল্য। আর শতকরা ৪২ জন মানুষ দারিদ্র্যসীমার নিচে থাকে। হাজারও মানুষ এখন দুবেলা খেতে পারে না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code