ভুলের জন্য ক্ষমা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট বাজারকে স্থিতিশীল করার জন্য প্রধানমন্ত্রী লিজ ট্রাসের পরিকল্পনার প্রায় সবকটি বাতিল করার পর, প্রধানমন্ত্রী নিজেই ভুল করার জন্য ক্ষমা চাইলেন। তবে তিনি পদত্যাগ করবেন না বরং টোরিদের পরবর্তী সাধারণ নির্বাচনে নেতৃত্ব দেবেন বলে জানিয়ে দিয়েছেন।
লিজ ট্রাস এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি আমার ভুল সিদ্ধান্তের দায়ভার নিচ্ছি এবং দুঃখপ্রকাশ করছি’। তিনি বলেন, ‘আমি কাজ করতে চেয়েছিলাম, করের সমস্যা মোকাবিলা এবং জ্বালানি বিল নিয়ে সাহায্য করতে, কিন্তু আমরা খুব বেশি এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি’।
তিনি স্বীকার করেন যে তার এক মাসের সামান্য বেশি প্রিমিয়ারশিপ ‘নিখুঁত ছিল না’। তবে তিনি বলেন, ‘এটা ঠিক ছিল যে আমরা নীতি পরিবর্তন করেছি’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code