বিশ্বের প্রথম ‘করোনা ভ্যাকসিন’ আগামী সপ্তাহে আনছে রাশিয়া

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

করোনাভাইরাসের ভ্যাকসিনের গবেষণা নিয়ে বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান যখন রাত-দিন একাকার করে দিচ্ছে, তখন আগামী সপ্তাহে এই টিকা নিবন্ধনের ঘোষণা দিয়েছে রাশিয়া। ১২ আগস্ট এই টিকার নিবন্ধনের সব প্রস্তুতি নিয়ে রেখেছেন রাশিয়ার গবেষকরা। অনুমোদন পেলে এটিই হবে বিশ্বের প্রথম করোনার ভ্যাকসিন। খবর দ্য মিন্ট ও টাইমস অব ইন্ডিয়ার।

Manual4 Ad Code

অনুমোদন পেতে যাওয়া এই টিকাটি যৌথভাবে তৈরি করেছে রাশিয়ার গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মানবদেহে তৃতীয় ধাপে এই টিকার ট্রায়াল চলছে, যা নিয়ে খুবই আশাবাদী দেশটি। তবে তড়িঘড়ি করে এই টিকা বাজারে আনা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।

 

রাশিয়ার ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিদনেভ করোনা ভ্যাকসিন বাজারে আনার কথা নিশ্চিত করে বলেন, ভ্যাকসিনটির তৃতীয় ধাপের পরীক্ষা চলছে, এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। টিকাটি নিঃসন্দেহে মানবদেহের জন্য নিরাপদ হবে।

এই টিকা প্রথমে মেডিকেল প্রফেশনালদের দেয়া হবে, পরে দেশটির সিনিয়র সিটিজেনদের দেয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী।

Manual4 Ad Code

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, নিবন্ধনের পর টিকাটি ১৬০০ মানুষের দেহে পুশ করা হবে। টিকাটি মানবদেহের জন্য কতটা নিরাপদ ও কার্যকর সেটি যাচাইয়ের লক্ষ্যেই এ পরীক্ষা করা হবে।

গত সপ্তাহে রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মোরাস্কু জানান, রাশিয়ার উদ্ভাবিত ভ্যাকসিন অক্টোবরে সর্বস্তরে দেয়া হবে। রাষ্ট্রীয় খরচে এই ভ্যাকসিন সরবরাহ করা হবে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code