নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগে ৯ বারের চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেডের বিজয় উৎসব

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকার ফুটবল লীগে টানা ৯ বারের চ্যাম্পিয়ন ব্রঙ্কস ইউনাইটেড বিজয় উৎসব করেছে গত ১৬ আগস্ট। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে টিমের সেরা খেলোয়ার ও সেরা গোলদাতা সহ অন্যান্য খেলায়ারদের সম্মাননা জানান হয়।

 

Manual5 Ad Code

সাংবাদিক শাহেদ আলম ও ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে ব্রঙ্কস ইউনাইটেডের খেলোয়ার, কর্মকর্তা, স্পন্সররা ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহিদ চৌধুরী জাকি, ব্রঙ্কস ইউনাইটেড ও বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি বিলাল ইসলাম, বাংলাবাজার বিজনেস এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ সরাফিন মোর্শেদ, দপ্তর সম্পাদক এমবি হোসেন তুষার, ব্রঙ্কস ইউনাইটেড এর প্রেসিডেন্ট মিনহা ইসলাম, ভাইস প্রেসিডেন্ট হুসেইন চৌধুরী, আহমদ চৌধুরী, ক্যাশিয়ার হুমায়ুন সুহেল, সহকারী ক্যাশিয়ার সুমন আহমেদ, ফোনস ক্লাবের অন্যতম কর্ণধার হাসান চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট জগলুল হুদা, স্বপন তালুকদার, নূর এ আলম জিকু, মখন মিয়া, মিলন প্রমুখ।

 

Manual3 Ad Code

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

অনুষ্ঠানে টিমের সেরা খেলোয়ার ও সেরা গোলদাতা সহ অন্যান্য খেলায়ারদের ট্রফি ও মেডেল এবং টিম প্রেসিডেন্ট মিনহা ইসলামের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়। এ সময় টিমের সকল খেলোয়াড়, ম্যানেজার, স্পন্সর কোম্পানীর প্রতিনিধি, মিডিয়াকর্মীসহ বাংলাদেশী কমিউনিটি নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ব্রঙ্কস ইউনাইটেডের ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ জয়ের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code