ক্যালিফোর্নিয়ায় প্রবাসীদের নতুন সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অব অরেঞ্জ কাউন্টি’

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক : ‘বাংলাদেশ এসোসিয়েশন অব অরেঞ্জ কাউন্টি’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো ৪ আগস্ট। দেশ ও প্রবাসে বাংলাদেশীদের সার্বিক কল্যাণের অঙ্গীকারে অরেঞ্জ কাউন্টিতে বসবাসরত ১৭ জনের সমন্বয়ে অরেঞ্জ কাউন্টি বৈশাখী পিকনিকে এ সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

Manual7 Ad Code

সৈয়দ এম হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযাদ্ধা জাহিদুল মাহমুদ জামি, লসঅ্যাঞ্জেলেস বৈশাখী মেলার কর্নধার আবুল ইব্রাহীম, মুক্তিযাদ্ধা আমানুর রহমান, কমিউনিটি লিডার জিল্লুর রহমান, ফ্রেন্স বাবু প্রমুখ।বক্তারা নতুন সংগঠনের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা নবনির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

Manual7 Ad Code

সভায় নতুন সংগঠনের সাফল্য, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। সংগঠনের কর্মকর্তারা হলেন, সভাপতি- রফিকুল হক রাজু, সিনিয়র সহসভাপতি-মাকসুদা ইসলাম ইয়াসমিন, সহসভাপতি-মন্জুর আলী বাবর, সাধারণ সম্পাদক-রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক-মাহবুবুর হক ইমন, যুগ্ম সম্পাদক-রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক-আবু বকর হোসেন সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক-নজরুল ইসলাম বাবু, অর্থ সম্পাদক-বিবেক সরকার, সহ অর্থ সম্পাদক- চন্দন সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক-কাজী কাবেরী রহমান, প্রচার সম্পাদক-সজিব ইফতি, সমাজ কল্যাণ সম্পাদক-এহতেশামুল হক শ্যামল, ক্রীড়া সম্পাদক-সুলতান সামিয়ুল বাবলা, যুগ্ম ক্রীড়া সম্পাদক-সোহেল রানা, ইন্টারনেট বিষয়ক সম্পাদক-নাসিম হোসেন, মহিলা সম্পাদক-সাবরিনা হক শিমুল।

উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন মুক্তিযাদ্ধা জাহিদুল মাহমুদ জামি, মুক্তিযাদ্ধা আমানুর রহমান, তারিক বাবু, সামিউর রহমান হিরা, আনিসুর রহমান আনিস, আতিক, রিটন রহমান, বিন্দু পাল, জিল্লুর রহমান, মোহাম্মাদ এমদাদুল হক মান্নু, কহিনুর রহমান, রফিকুল রহমান রতন।এনআরবি নিউজ

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code