শিল্পকলা একাডেমির মহাপরিচালক করোনায় আক্রান্ত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার একাডেমির একটি সূত্র যুগান্তরকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

সূত্রটি জানায়, লিয়াকত আলী লাকী গতকাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক বৈঠক ছিল। তার আগে করোনাভাইরাস টেস্ট করাতে গিয়ে তার ফল পজিটিভ আসে।

Manual2 Ad Code

তবে লিয়াকত আলী লাকীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মধ্যে করোনার তেমন উপসর্গ নেই। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code