জ্বালানির দাম বৃদ্ধিতে মে ও জুন মাসে কিছু ফ্লাইট বাতিলের ঘোষণা ট্রান্সএভিয়ার

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৪ মাস আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় মে ও জুন মাসে কিছু ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ফ্রান্স-কেএলএম গ্রুপের স্বল্পমূল্যের এয়ারলাইন ট্রান্সএভিয়া। রোববার এএফপিকে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, বাতিল হওয়া ফ্লাইটগুলো বিমান সংস্থাটির নির্ধারিত ফ্লাইটসূচির প্রায় ২ শতাংশ।এর আগে ফরাসি গণমাধ্যম আরএমসি রেডিও প্রথম এ তথ্য প্রকাশ করেছে।ট্রান্সএভিয়া জানিয়েছে, যেসব যাত্রীর ফ্লাইট বাতিল হবে তাদের জন্য বিকল্প সুবিধা হিসেবে বিনামূল্যে ফ্লাইটের সময়সূচি পরিবর্তনের সুযোগ, ভাউচার অথবা সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হবে।

Manual5 Ad Code

সাধারণত ইউরোপ তাদের প্রয়োজনীয় জ্বালানির প্রায় অর্ধেক আমদানি করে উপসাগরীয় দেশগুলো থেকে। তবে বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ হাইড্রোকার্বন পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর থেকেই এই পথ অবরুদ্ধ হয়ে আছে।ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক কমিশনার ড্যান জর্গেনসেন সতর্ক করে বলেছেন, ইউরোপ দ্রুত জ্বালানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, যার ফলে দাম আরও বাড়তে পারে এবং ফ্লাইট বাতিল হবে।এএফপিকে দেওয়া এক বক্তব্যে ট্রান্সএভিয়ার মুখপাত্র জানান, অন্যান্য এয়ারলাইনের মতো ট্রান্সএভিয়া ইতোমধ্যে প্রতি রাউন্ড ট্রিপে গড়ে প্রায় ১০ ইউরো পর্যন্ত ভাড়া বৃদ্ধি করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code