করোনা ভ্যাকসিন: সিরাম ইনস্টিটিউটের ৪ কোটি ডোজ প্রস্তুত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ভারতের সিরাম ইনস্টিটিউট মরণঘাতী করোনা ভাইরাস নির্মূলের লক্ষ্যে এস্ট্রাজেনকার উদ্ভাবিত সম্ভাব্য ভ্যাকসিনের চার কোটি ডোজ প্রস্তুত করেছে। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে এনডিটিভি।

 

Manual6 Ad Code

বিবৃতিতে বলা হয়, ভারত জুড়ে ইতোমদ্ধ্যে ১ হাজার ৬০০ সেন্টার ঠিক করা হয়েছে। এসব সেন্টার থেকে বৃহৎ আকারে ভ্যাকসিনটি মানবদেহের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সেই গবেষণায় যুক্ত আছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এস্ট্রাজেনকা। এই ওষুধ প্রস্তুতকারক কোম্পানীর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে ভারতের সিরাম ইনস্টিটিউট। যার ফলে ভ্যাকসিনটি ভারতে পরীক্ষামূলক প্রয়োগের জন্য ব্যবহার করা যাচ্ছে।

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

এনডিটিভি বলছে, সিরাম ইনস্টিটিউটের সঙ্গে এই কার্যক্রমে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) যুক্ত হয়েছে। যার ফলে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কার্যক্রম আরো কয়েকগুণে তরান্বিত হবে।

তবে, সিরাম ইনস্টিটিউট ও আইসিএমআরের কর্মকর্তারা প্রস্তুতকৃত এই ৪ কোটি ডোজ শুধু ভারতেই ব্যবহার করা হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত কিছু বলেননি।

প্রাণঘাতী এই ভাইরাসটির কারণে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত ৮৬ লাখ ৮৪ হাজার ৩৯ জনের দেহে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ১৬৫ জনের।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code