সমুদ্রের তলদেশে টাইটানিক দেখতে যাবেন আরেক বিলিয়নিয়ার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: গত বছরের জুনে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিধ্বস্ত হয় টাইটান নামে পর্যটকবাহী একটি সাবমার্সিবল। এই ঘটনায় ওই ডুবোযানের দুই ক্রুসহ নিহত হন ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী ও অভিযাত্রী হামিশ হার্ডিং, পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তাঁর ছেলে সুলেমান। সারা বিশ্বকে নাড়া দেওয়া ওই দুর্ঘটনার পর এখন পর্যন্ত টাইটানিক দেখতে আর কোনো অভিযান পরিচালিত হয়নি। তবে এক বছরেরও কম সময়ের মধ্যে এবার টাইটানিক অভিমুখে নতুন অভিযানের পরিকল্পনা করেছেন বিলিয়নিয়ার ল্যারি কনর। দাবি করেছেন—গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতেই তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যেতে চান। এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়। বিলিয়নিয়ার ল্যারি কনর একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। অভিযান পরিকল্পনার বিষয়ে তিনি বলেন যে সারা বিশ্বের মানুষকে তিনি দেখাতে চান, সমুদ্র শক্তিশালী হলেও এটি আনন্দদায়ক হতে পারে। কাজটি সঠিকভাবে করলে পারলেই হলো। তবে প্রশ্ন হচ্ছে গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতে গিয়ে যদি ল্যারি নিজেই অনিরাপদ অবস্থায় পড়ে যান? এই অভিযান ইতোমধ্যে বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code