দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পেনশন স্কিম: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই পেনশন স্কিম চালু করা হয়েছে। আমরা যে অঙ্গীকার করি, সেটা আমরা রাখি। সেটা আজকে আমরা প্রমাণ করেছি। এটাই আমাদের জন্য আত্মতুষ্টির বিষয়।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়, পরিণত বয়স হয়, আয়-রোজগারের সামর্থ্য থাকে না, অথবা অসুস্থ হয়ে কর্মহীন হয়ে পড়েন বা কাজ করতে পারেন না, এই পেনশন স্কিম সেই সময়ের জন্য সুরক্ষা ব্যবস্থা হিসেবে থাকবে।

Manual4 Ad Code

তিনি বলেন, অনেক সময় বয়স্ক ব্যক্তি পরিবারের কাছে বোঝা হয়ে যায়। এমনকি ছেলেমেয়েরাও দেখতে চায় না। এই অবস্থায় অসহায় হয়ে যান বৃদ্ধরা। অসহায় না হওয়ার যেই লক্ষ্য নিয়ে বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছিলাম, আজ আমরা পেনশন স্কিম চালু করে দিলাম। যারা বয়স্ক ও বিধবা ভাতা নিতে পারেন না, তাদের জন্যও সুরক্ষা ব্যবস্থা হবে। কারও কাছে হাত পেতে খেতে হবে না।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code