পাকিস্তানের ৪০ ভাগ পাইলটই জাল লাইসেন্সধারী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ পাইলটের লাইসেন্স নেই, তারা জাল লাইসেন্স ব্যবহার করেন বলে জানিয়েছেন দেশটির বিমান পরিবহনমন্ত্রী গুলাম সারোয়ার খান। গত মাসে করাচিতে প্লেন বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের সময় বুধবার (২৪ জুন) পাকিস্তানের অ্যাভিয়েশন মন্ত্রী গুলাম সারওয়ার খান পার্লামেন্টে এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেন তিনি। খবর গালফ নিউজের। গুলাম সারওয়ার বলেন, পাকিস্তানে বর্তমানে ৮৬০ জন পাইলট রয়েছেন। এদের মধ্যে ২৬২ জন নিজেরা পরীক্ষায় অংশ নেননি। তারা অন্যজনকে পরীক্ষায় বসিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code