মহাখালীতে চালু হলো ১০০০ শয্যার করোনা হাসপাতাল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে রাজধানীর মহাখালীতে ‘ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে’র সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ এপ্রিল) দুপুরে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকা উত্তর সিটি করপোরশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

Manual4 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, গত দেড় মাসে দেশে করোনা সংক্রমণের হার কয়েকগুণ বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাত্র ২০ দিনের মধ্যে এই হাসপাতালের সেবা কার্যক্রম প্রস্তুত করা হয়েছে।

Manual5 Ad Code

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে করোনার চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। অনেক উন্নত দেশ খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে তারা চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছে। সেই জায়গায় আমরা একটি উন্নত পরিবেশে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করেছি।

গত বছর যখন দেশে করোনা রোগীর সংক্রমণের হার বেড়ে যায়, তখন রাজধানীর বসুন্ধরা এবং মহাখালী ডিএনসিসি মার্কেটে আইসোলেশন সেন্টার স্থাপন করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত রোগী না থাকায় বসুন্ধরা আইসোলেশন সেন্টারের কার্যক্রম স্থগিত করা হয়।

ডিএনসিসি মার্কেটের আইসোলেশনের পরিবর্তে বিদেশগামীদের জন্য করোনা পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে। এখন এই আইসোলেশন সেন্টারেই ১ হাজার শয্যার হাসপাতাল করা হয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ শতাধিক আইসিইউ সমমনা শয্যা তৈরি করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালটিতে আইসিইউ বেড আছে ১১২টি। এইচডিইউ বেড আড়াইশটি। এ ছাড়া ১৩৮টি আইসিইউ মানের বেড রয়েছে। এই বেডগুলো কেন্দ্রীয় অক্সিজেন সিস্টেমের সঙ্গে যুক্ত। হাসপাতালটিতে জরুরি ওয়ার্ডে ৫০টি বেড রাখা হয়েছে। ৫০টির মধ্যে ৩০টি পুরুষের জন্য ও ২০ নারীদের জন্য। বাকি ৪৫০টি বেডে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ নয় এমন করোনা রোগীদের রাখা হবে।’

 

 

এ সময় স্বাস্থ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, ‘গত দেড় মাসে করোনায় আক্রান্ত হয়েছে এক লাখ ৬০ হাজার ব্যক্তি। তার আগের দেড় মাসে মাত্র ১৫ হাজার ব্যক্তি সংক্রমিত হয়েছিল। অর্থাৎ ১০ গুন বেশি সংক্রমিত হলো। হাসপাতালে রোগী ১০ গুন বেশি এসেছে কিন্তু মৃত্যুহার বেড়েছে পাঁচ গুন। তার আগের দেড় মাসে ৩৫০ জন মারা গিয়েছিল।’

Manual6 Ad Code

জাহিদ মালেক আরও বলেন, ‘গোটা বিশ্বের মতো কোভিডের দ্বিতীয় ঢেউ আমাদের দেশেও হানা দিয়েছে। কোভিডে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা দিন দিন ভীতিকর হচ্ছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে ঢাকার সব হাসপাতালের আইসিইউ বেড পূর্ণ হয়ে গেছে। প্রতিদিনই আইসিইউ চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এ রকম একটি কঠিন সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় জরুরি ভিত্তিতে ডিএনসিসির এই মার্কেটটিকে একটি পূর্ণাঙ্গ কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে উদ্বোধন করা হলো।’

Manual6 Ad Code

পরে ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির বলেন, ‘আগামীকাল সোমবার ৫০টি আইসিইউ বেড, ৫০টি জরুরি বেড ও ১৫০টি সাধারণ বেড নিয়ে শুরু হচ্ছে হাসপাতালের কার্যক্রম। সকাল ৮টা থেকে এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হবে।’

উদ্বোধনকালে আরও বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল সাকিল আহমেদ, মেজর জেনারেল মো. মাহাবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল বশির প্রমুখ।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code