এরদোগানের প্রশংসায় ডোনাল্ড ট্রাম্প

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual2 Ad Code

মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের প্রশংসা করে বলেছেন, ‘তুরস্ক একটি প্রধান সামরিক শক্তি, যেটি যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েনি। ’ ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর রয়টার্সের।

Manual7 Ad Code

ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন এই মুহূর্তে সিরিয়ায় অনেক কিছু আছে, অনেক কিছুই এখনও অনির্দিষ্ট। আমি মনে করি সিরিয়ার চাবি তুরস্কের হাতেই রয়েছে। ‘

Manual2 Ad Code

সিরিয়ায় উত্তর দিকের কিছু অংশ তুরস্কের নিয়ন্ত্রণে রয়েছে। এক সময় ওই অঞ্চল কুর্দিদের সশস্ত্র গোষ্ঠী ওয়াইপিজির হাতে ছিল। কিন্তু তুর্কি বাহিনীর আন্তঃসীমান্ত হামলা ও আঙ্কারার সহায়তাপুষ্ট সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) মাধ্যমে তাদের সেখান থেকে বিতাড়িত করা হয়েছে।

Manual3 Ad Code

কিন্তু বাশারবিরোধী বিদ্রোহীদের মধ্যে ওয়াইপিজি অন্যতম। এটি যুক্তরাষ্ট্রের সহায়তাপুষ্ট কুর্দি বিদ্রোহীদের জোট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) উল্লেখযোগ্য অংশীদার।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি অংশ এসডিএফের নিয়ন্ত্রণে রয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। সেখানে প্রায় ৯০০ মার্কিন সেনা রয়েছে। ওয়াশিংটনের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তাদের সেখানে রাখা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code