পরিস্থিতি ‘অস্বাভাবিক হলে সীমান্তে গুলি ছুঁড়বে ভারত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: লাদাখ সীমান্তে সংঘর্ষের পর মারমুখী অবস্থানে ভারত ও চীন। সতর্ক অবস্থানে আছে দুই দেশের সেনারা। সীমান্ত বিবাদ নিয়ে এর আগেও বহুবার সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। তবে কোনো দেশই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে ভারত। সীমান্তে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে সীমান্তরক্ষী বাহিনীকে গোলাবর্ষণ ও গুলি ছোড়ার নির্দেশ দিয়েছে ভারত। সর্বদলীয় বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ১৯৯৬ ও ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সীমান্তে ২ কিলোমিটারের মধ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি দুই দেশই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code