ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়তে চায় জার্মানি

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual2 Ad Code

ইউরোপ ডেস্ক: ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চায় জার্মানি। ২০৩৫ সালের মধ্যে এই লক্ষ্য পূরণে ইতোমধ্যেই বড় ধরনের পুনর্গঠনে নেমেছে দেশটি। মূলত রাশিয়ার সম্ভাব্য হুমকি ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের কারণে শক্তিশালী সেনাবাহিনী গড়তে চায় জার্মানি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি বলছে, এ বছর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যারৎস ঘোষণা দিয়েছেন, তিনি ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে চান। তবে জার্মানির মতো এমন এক দেশের ক্ষেত্রে এই লক্ষ্য অর্জন করা সহজ নয়, কারণ তাদের সামরিক বাহিনী বহু বছর ধরে অবহেলার শিকার হয়ে এসেছে। রাশিয়ার সম্ভাব্য হুমকি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে সেনাবাহিনী পুনর্গঠনে নতুন গৃহীত আইনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে জার্মান জোট সরকার। নতুন সংস্কারের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে জার্মান সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ ৬০ হাজারে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সঙ্গে আরও ২ লাখ রিজার্ভ বাহিনী যুক্ত করার লক্ষ্যও রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code