কাতারে ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথি সিলেটের ভাইস চেয়ারম্যান টিপু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুারো: উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে
কামিল শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী পীর সাহেব কিবলাহর
ঈসালে সওয়াব মাহফিল ১৭ই জানুয়ারি ২০২০ শুক্রবার বাদ এশা রাজধানী দোহার
হিরাঝিল রেস্তোরাঁ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে কাতার যাচ্ছেন সিলেটের
বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার এক সময়কার জনপ্রিয় ছাত্র নেতা ও
মৌলভীবাজার জেলা আঞ্জুমানে আল ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা হাফিয মাওলানা আলাউর রাহমান টিপু।

Manual1 Ad Code

এতে বিশেষ অতিথি থাকবেন কাতার আল ইসলাহর সভাপতি
মাওলানা সৈয়দ মারুফ আহমদ, কাতার আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক হাফিজ
মোঃ আমিনুল ইসলাম। মাহফিলে সভাপতিত্ব করবেন আল ইসলাহ কাতার শাখার সহ-
সভাপতি মোঃ মাহতাব আলী।
এ মাহফিল সফল করতে বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ দোহা মহানগর শাখার পক্ষ
থেকে সংগঠনের সাধারণ সম্পাদক এহসানুল মাহমুদ নাজিম সকলের প্রতি
অনুরোধ জানিয়েছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code