বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২৪ ঘণ্টায় আরও ১৯৯৭ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়ালো।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ব বিদ্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৮৯১ জনের। রবিবার তা বেড়ে ১ হাজার ৯৯৭ জন। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬৩ হাজার ৮৩৬ জনে দাঁড়িয়েছে।

Manual2 Ad Code

করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যায় শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

 

Manual7 Ad Code

এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৬ হাজার ৯০৫ জন। মারা গেছে ১ লাখ ৬৫ হাজার ৬৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ১৭ হাজার ১৩ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে সর্ব প্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে ।এর পর একে একে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।

Manual8 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code