সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা চায়: প্রধানমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা চায় জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। আমরা চাই বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে।’

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশে গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত আছে বলেই আজ আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো তাহলে এটা কখনও অর্জন করা সম্ভব হতো না।’

Manual8 Ad Code

তিনি বলেন, ‘আমাদের এই গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা একদিনে আসেনি।’

Manual4 Ad Code

বারবারই আমাদের দেশে নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু সেই ২০০৯-এ সরকার গঠনের পর থেকে আমরা যে একটানা সরকারে থাকতে পেরেছি, পাশাপাশি আমাদের গণতান্ত্রিক ধারাটা মজবুত করতে পেরেছি বলেই কিন্তু আজকে পার্লামেন্ট ভবন না, সারা দেশটাই কিন্তু বদলে গেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code