মাধবপুরে মাদক বিরোধী অভিযান,আটক ৪

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code
 
.
হবিগঞ্জ প্রতিনিধিঃ মাধবপুর উপজেলায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৯ জুলাই) ভোররাতে মাধবপুর থানার অন্তর্গত কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে অভিনব কৌশলে বালিশের ভেতরে করে ভারতীয় গাঁজা পাচারের সময় ছালেক মিয়া (৩৫) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করে। সালেক মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর পৌরসভার গুমোটিয়া এলাকার নুরুল ইসলাম এর ছেলে।
পুলিশ জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের গুনাপাড়া মোড় থেকে দুইটি বালিশের ভেতরে করে অভিনব কৌশলে মাদক পাচারের সময় তাঁকে আটক করে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস আটক করে পুলিশ।
অপরদিকে আরেক অভিযানে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করে পুলিশ। শনিবার (১৮ জুলাই) রাত ৯ টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রাকিবুল হাসান এর নেতৃত্বে ৩ কেজি ভারতীয় গাঁজাসহ ৩ মাদক চোরাকারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ভান্ডারুয়া গ্রামের ফণী ঘোষ এর ছেলে শ্রী উজ্জ্বল ঘোষ (২০), আজগর আলীর ছেলে ইমন মিয়া (২০) ও সিদ্দিক মিয়া’র ছেলে সাইফুল ইসলাম (২৪)।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code