ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৮ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গোষ্ঠীটি জানিয়েছে, তারা মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ‌‌‘এক ঝাঁক ড্রোন’ মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।

Manual5 Ad Code

এদিকে লেবাননে দখলদার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছেন। এছাড়া ১৫৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন সরকার। এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছিল, তাতে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত বলে উল্লেখ করা হয়েছিল। লেবানন সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণের উপনগরীতে বোমাবর্ষণের কারণে ২৮ হাজার ৫০০-এর বেশি মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code